• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

ট্রুকলারে যেভাবে জানা যাবে লিংকডইনের তথ্য

আইটি ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অপরিচিত নম্বর থেকে ফোন। ওপাশে কে নাম জানা গেল, কিন্তু তিনি কোথায় চাকরি করেন বা কী পদে আছেন, তা জানার উপায় নেই। এবার সেই অস্বস্তিও অনেকটাই কমাতে যাচ্ছে ট্রুকলার। নতুন সুবিধায় ফোন আসার সময় নাম ও নম্বরের পাশাপাশি কলারের কর্মস্থল, পদবি ও পেশাগত পরিচয়ের তথ্যও দেখা যেতে পারে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কল শনাক্ত করার সেবা ট্রুকলার এ সুবিধা চালু করেছে পেশাগত যোগাযোগভিত্তিক প্ল্যাটফর্ম লিংকডইনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে। নতুন সুবিধায় ব্যবহারকারী নিজের লিংকডইন প্রোফাইল ট্রুকলারের সঙ্গে যুক্ত করলে, অনুমোদিত পেশাগত তথ্য কলার আইডিতে দেখানোর সুযোগ তৈরি হবে।

অপরিচিত নম্বরেও জানা যাবে পরিচয়: ধরা যাক, কোনো নিয়োগকর্তা, গ্রাহক, সরবরাহকারী, পরামর্শক কিংবা ব্যাবসায়িক সহযোগী এমন নম্বর থেকে ফোন করলেন, যা আপনার ফোনে সেভ করা নেই। ওই ব্যক্তি যদি নিজের লিংকডইন প্রোফাইল ট্রুকলারের সঙ্গে যুক্ত করে রাখেন, তাহলে কল আসার সময় তার নাম, ছবি, পদবি ও প্রতিষ্ঠানের নাম দেখা যেতে পারে। চাইলে সেখান থেকেই তার লিংকডইন প্রোফাইলেও প্রবেশ করা যাবে।

তবে লিংকডইন প্রোফাইল যুক্ত করলেই সেখানে থাকা সব তথ্য ট্রুকলারে দেখাবে না। কোন তথ্য কলার আইডিতে প্রকাশ করা হবে, সে বিষয়ে নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে।

যেসব তথ্য দেখা যেতে পারে: লিংকডইন প্রোফাইল ট্রুকলারের সঙ্গে যুক্ত হলে কলার আইডিতে দেখা যেতে পারে নাম ও প্রোফাইল ছবি, বর্তমান কর্মস্থল বা প্রতিষ্ঠানের নাম, পদবি, লিংকডইনে যাচাই করা পরিচয়ের তথ্য এবং লিংকডইন প্রোফাইলের লিংক।

বিশেষ করে লিংকডইনের পরিচয় যাচাই সুবিধা থাকলে কোনো ব্যক্তির পরিচয় বা কর্মস্থল সম্পর্কে বাড়তি তথ্য পাওয়া যাবে। প্রতিষ্ঠানের নামের পাশেও যাচাইয়ের নির্দেশক দেখা যেতে পারে।

লিংকডইন জানিয়েছে, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তাদের প্ল্যাটফর্মে ১১ কোটি ৫০ লাখের বেশি সদস্যের পরিচয় যাচাই করা হয়েছে। এই যাচাইব্যবস্থা এখন ট্রুকলারের পাশাপাশি অ্যাডোবি, ট্রাস্টরেডিয়াস, ইউজারটেস্টিং ও পিয়ারস্পটের মতো অংশীদার প্রতিষ্ঠানের সেবাতেও সম্প্রসারণ করা হচ্ছে।

যেভাবে যুক্ত করবেন: নতুন ট্রুকলার ব্যবহারকারীরা অ্যাকাউন্ট তৈরির সময় ‘লগইন উইথ লিংকডইন’ অপশন ব্যবহার করে নিজেদের লিংকডইন প্রোফাইল যুক্ত করতে পারবেন। এতে লিংকডইন অ্যাকাউন্টে থাকা নাম ও প্রোফাইল ছবির মতো তথ্য ট্রুকলার প্রোফাইলে যুক্ত হতে পারে।

যারা আগে থেকেই ট্রুকলার ব্যবহার করছেন, তারাও ‘ভেরিফায়েড অন লিংকডইন’ সুবিধার মাধ্যমে লিংকডইন প্রোফাইল যুক্ত করতে পারবেন। এরপর ফোন করার সময় অন্য ট্রুকলার ব্যবহারকারীর কলার আইডিতে তাদের পেশাগত পরিচয়ের তথ্য দেখানো হতে পারে।

আরও পড়ুন

ওয়াই-ফাইয়ের গতি বাড়ানোর ৫ সহজ উপায়, জেনে নিন

ট্রুকলার জানিয়েছে, লিংকডইনের সঙ্গে নতুন এ সুবিধা বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। আইফোন ব্যবহারকারীদের জন্য সুবিধাটি পরে চালু করা হবে।

তবে চাইলে ব্যবহারকারী যেকোনো সময় ট্রুকলারে নিজের কর্মস্থল ও পদবির তথ্য দেখানো বন্ধ করতে পারবেন। একইভাবে ট্রুকলার থেকে লিংকডইন প্রোফাইলের সংযোগও বিচ্ছিন্ন করা যাবে। সূত্র: নিউজ১৮ ডটকম

কে

  • ট্রুকলার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X